প্রধান খবর

দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা, বন্ধ ৬৪৭ স্কুল

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মালয়েশিয়ার সারাওয়াকে বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতির অবনতিতে সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং ৬৪৭টি স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় দূষণ পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি অবস্থার আওতায় সোমবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত স্কুল, সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ ও পাথর উত্তোলনকেন্দ্র বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চালু থাকবে।

দূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শুরু হওয়া এই কার্যক্রম আবহাওয়ার অনুকূল পরিস্থিতি বিবেচনায় অন্তত সোমবার পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরে যাওয়া কমানো এবং কঠোর শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সারাওয়াকের পাশাপাশি সাবাহ ও মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলের কিছু এলাকাতেও কয়েক সপ্তাহ ধরে ধোঁয়াশার প্রভাব দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *