প্রধান খবর

রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। রাজধানী রিয়াদকে স্পর্শকাতর সামরিক ও বেসামরিক হামলার লক্ষ্যবস্তু করার এই ধারাবাহিকতায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। তবে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশসীমাতেই সেটিকে নিখুঁতভাবে প্রতিরোধ করে ধ্বংস করে দিয়েছে সৌদি এয়ার ডিফেন্স সিস্টেম। সৌদি-ইয়েমেনি…

Read More

রিয়াদ বিমানবন্দরে ফের ভয়াবহ হামলা, যাত্রী টার্মিনালে আগুন ও ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। বিমানবন্দরের একটি ব্যস্ত যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর ঠিক এক দিন আগেই রিয়াদ বিমানবন্দরে এক পৈশাচিক হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩ শতাধিক যাত্রী আহত হয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইয়েমেনে হুতিদের…

Read More

রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় হতাহত ২৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির ভয়াবহ হামলায় ২ জন বাংলাদেশি নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন। পররাষ্ট্ৰ মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহত মোট ২৬ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত ও শনাক্ত করা সম্ভব হয়েছে। বিগত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের ব্যস্ততম ওই…

Read More

মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা: মুসলিম ওয়ার্ল্ড লীগ ও ওআইসির তীব্র নিন্দা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রোজা মোবারক সংলগ্ন মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী ‘তাইবাহ’ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্বের সর্বোচ্চ সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)। সংগঠনটি এই ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতির ওপর এক ‘বিপজ্জনক উসকানি’ ও পবিত্রতার চরম…

Read More

মক্কা চুক্তির সামনে প্রথম বড় পরীক্ষা

মক্কার দক্ষিণে একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ড্রোনটি হুতিদের। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করেছে হুতিরা। ঘটনাটি ঘটেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তির এক মাসেরও কম সময়ের মধ্যে। গত ৭ আগস্ট মক্কায় সই হওয়া চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে…

Read More

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক…

Read More

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে প্রকাশিত এই পূর্বাভাসে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, শাবান মাস ৩০…

Read More

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য নতুন ই-ভিসা সুবিধা চালু করল সৌদি

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন সমন্বিত ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা (ই-ভিসা) সেবা চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একই বুকিংয়ের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান,…

Read More

ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌপরিবহন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। যদিও যুক্তরাষ্ট্রের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে…

Read More