প্রধান খবর

২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে প্রকাশিত এই পূর্বাভাসে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৬ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা হবে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সে অনুযায়ী, ৮ মার্চ রমজান শেষ হয়ে ৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই নির্ধারিত হবে। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান ও ঈদ উদযাপিত হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *