প্রধান খবর

বিশ্বকাপ ২০২৬: যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, আত্মঘাতী গোলে মাত্র ৭ মিনিটে এগিয়ে মার্কিনিরা

বিশ্বকাপ ২০২৬-এ যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচে আত্মঘাতী গোলে মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে গেল সহ-আয়োজক মার্কিনিরা। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে পুলিসিক ও ম্যাককেনির দুর্দান্ত কম্বিনেশনে বিপদে পড়ে নিজেদের জালেই বল পাঠালেন প্যারাগুয়ের বোবাদিল্লা। এই গোলটি একই সঙ্গে চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ডও ভেঙে দিয়েছে

Read More

আর্জেন্টিনা শিবিরে চোটের দুশ্চিন্তা বাড়াচ্ছেন দুই নিকোলাস

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই দলে দেখা দিয়েছে বড় ধরনের উদ্বেগ। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন, যা কোচ লিওনেল স্ক্যালোনির চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো এখনও চোটজনিত সমস্যায় পুরোপুরি সেরে উঠতে পারেননি। অন্যদিকে, নিকোলাস…

Read More

বিশ্বকাপের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে দুঃসংবাদ পেয়েছে মরক্কো। দলের গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় আবদেসসামাদ এজ্জালজৌলি হাঁটুর চোটে আক্রান্ত হয়েছেন, যা দলটির প্রস্তুতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে। নরওয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চোট পান রিয়াল বেতিসের এই তারকা ফুটবলার। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের পর মাঠে প্রাথমিক চিকিৎসা নিলেও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। পরে তাকে বদলি করে মাঠের…

Read More

বরিশালে বিশ্বকাপ উন্মাদনা, নীল-সাদা-হলুদ রঙে রাঙা

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু বরিশালের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত  আকাশি-সাদা পতাকা, আছে হলুদ পতাকাও । উপজেলা গুলো যেন পরিণত হয়েছে এক টুকরো ‘ফুটবল নগরীতে’। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয়…

Read More

বিশ্বকাপ ২০২৬: রেকর্ড ১,২৪৮ ফুটবলারের মহাযজ্ঞ শুরু ১১ জুন

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠবে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপের, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবং মোট ১,২৪৮ জন ফুটবলার মাঠে নামবেন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে…

Read More

ভুভুজেলা নিষিদ্ধ আসন্ন ফুটবল বিশ্বকাপে

ফুটবল মাঠে খেলা দেখার পাশাপাশি উৎসবের আমেজে মেতে ওঠেন দর্শক-সমর্থকরা। বাঁশি, আতশবাজি, নানা শব্দতুল্য সরঞ্জাম নিয়ে গ্যালারিতে ঢোকেন তারা। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভুভুজেলা নামের লম্বা প্লাস্টিকের বাঁশি যেমন বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। তবে আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সব ভেন্যুতে ভুভুজেলা নিষিদ্ধ করেছে ফিফা। দক্ষিণ আফ্রিকার ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভুভুজেলা। বিশ্বকাপের সময়…

Read More

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির অবসর নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে কোচ লিওনেল স্কালোনির মন্তব্যে। বিশ্বকাপের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে মেসির নিজের হাতেই থাকবে, তা স্পষ্ট করেছেন আর্জেন্টিনা কোচ। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসি যতদিন ইচ্ছা ততদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। তার মতে,…

Read More

বিশ্বকাপে ৪০+ বয়সী ফুটবলারের রেকর্ড

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ৪৮টি দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। মোট ১,২৪৮ ফুটবলারের তালিকায় সবচেয়ে বড় চমক এবারই প্রথমবারের মতো একই আসরে ৪০ বছর বা তার বেশি বয়সী আটজন ফুটবলার মাঠে নামছেন। ফিফার ইতিহাসে এত বয়সী খেলোয়াড়ের উপস্থিতি এক আসরে আর কখনো দেখা যায়নি। এর আগে ১৯৩০ থেকে ২০২২ পর্যন্ত ২২টি আসরে…

Read More

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার মধ্যরাতে রাজধানী বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপের ভেন্যুর উদ্দেশে রওনা দেয় আলবিসেলেস্তেরা। দলটির সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচিং স্টাফের সদস্যরা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে বিশেষ…

Read More

বিশ্বকাপে খেলবে ইরান, জানালো চূড়ান্ত সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশটির ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে ইরান জাতীয় দল। শনিবার এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, দেশের সংস্কৃতি, আদর্শ ও জাতীয় অবস্থান অক্ষুণ্ন রেখেই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। একই সঙ্গে…

Read More