‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খানের

জৈনপুরী দরবার শরিফের নাম উচ্চারণে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খান জানান, জৈনপুরী দরবার শরিফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। বক্তব্যের মাধ্যমে কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খান বলেন, তার জানামতে ‘জৌনপুরী’ ও ‘জৈনপুরী’ দুটি শব্দই সঠিক। তবে শব্দ দুটির সঙ্গে পরিচিতি ও কাজের সম্পৃক্ততা সীমিত থাকায় অনিচ্ছাকৃত উচ্চারণগত ভুল হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।

পোস্টের শেষাংশে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশেদ খান। একই সঙ্গে ইসলামের খেদমতে তার কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *