মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী

‘মাদানি দিহায়াতি, উম্মাহ দিবারকাতি’ প্রতিপাদ্যে মালয়েশিয়াজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে ধর্মীয় আলোচনা, কোরআন তিলাওয়াত, দরুদ-সালাম ও শোভাযাত্রায় হাজারো মুসল্লি অংশ নেন। জাতীয় পর্যায়ের প্রধান অনুষ্ঠান সেলাঙ্গরের সেরডাংয়ে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা…

Read More

নেপালে ভয়াবহ বন্যা: নিহত ১৭, নিখোঁজ ৩৮৪ পর্যটক

হিমালয়কন্যা নেপালের উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় একটি আকস্মিক ভূমিকম্পের পর সৃষ্টি হওয়া ভয়াবহ তুষারধস ও তা থেকে উদ্ভূত বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। নেপাল পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, অনুসন্ধান অভিযান…

Read More

গ্রিসে নৌযান থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গ্রিক কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌযানের অবস্থান শনাক্ত করে। পরে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নৌযান দুটিতে থাকা অভিবাসীদের নিরাপদে উদ্ধার…

Read More

যুক্তরাষ্ট্রে একসঙ্গে ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা বা বর্তমানে আশ্রয়প্রক্রিয়ায় থাকা বিদেশিদের মধ্যে প্রায় দুই লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে এমন ব্যক্তিদের শনাক্ত করা হবে, যারা ব্যবসা বা পর্যটনের মতো স্বল্পমেয়াদি ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন। পরিকল্পনাটি…

Read More

ডুবে যাওয়ার ৭৮ বছর পর উদ্ধার অস্ত্রবাহী ‘জাহাজ আলতালেনা’

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র এক মাসের মাথায় ডুবে যাওয়া আলোচিত অস্ত্রবাহী জাহাজ ‘আলতালেনা’র ধ্বংসাবশেষ দীর্ঘ ৭৮ বছর পর উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর গুলিতেই ডুবে যাওয়া এই জাহাজটির ঘটনা দেশটির ইতিহাসে এক গভীর রাজনৈতিক ক্ষত হিসেবে পরিচিত, যার প্রতিক্রিয়া দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে আজও দৃশ্যমান। ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিহাই এলিয়াহু জানান, ভূমধ্যসাগরে ইসরায়েলের উপকূল থেকে পশ্চিমে…

Read More

উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়ার প্রেক্ষাপটে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও’ রপ্তানি হতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে দেশটি। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট…

Read More

হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ফি নেবে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বৈদেশিক জাহাজের ওপর মাশুল বা ফি আরোপের একটি খসড়া বিল অনুমোদন দিয়েছে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটি। ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রস্তাবিত আইনের ৩ নম্বর ধারা অনুমোদনের মাধ্যমে তেহরান এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে…

Read More

গিনিতে ভারী বৃষ্টিতে বিশাল আবর্জনার স্তূপ ধসে নিহত অন্তত ৩০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনায় বিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটে বলে দেশটির সরকারি সূত্র নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও অন্তত ২২ জন গুরুতর ও সামান্য আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা…

Read More

কসোভোয় গণকবর, মিলল ২৩ জনের দেহাবশেষ

কসোভোয় নতুন করে তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। এসব স্থান থেকে অন্তত ২৩ জনের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ১৯৯০-এর দশকের জাতিগত সংঘাতের সময় নিহত ব্যক্তিদের সেখানে সমাহিত করা হয়েছিল। দেশটির প্রসিকিউটর, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা যৌথভাবে জানান, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল খননকাজ চালিয়ে ২৩ ব্যক্তির কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করেছে। তবে…

Read More

ইতালির পথে নৌকাডুবি, তিউনিসিয়ার ১৩ অভিবাসী নিখোঁজ

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। সংস্থাটির প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর স্থানীয় একটি নৌযান দুইজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাডুবির পর তারা কয়েক…

Read More