জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের নির্দিষ্ট সভাকক্ষে উক্ত সভার কাজ শুরু হয়।
দলীয় সুত্রে জানা গেছে, সংসদের চলমান অধিবেশন পরিচালনা এবং সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা এ বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া বর্তমান আন্তর্জাতিক ও দেশের সমসাময়িক কৌশলগত রাজনৈতিক বিষয়াবলি নিয়ে বিস্তর আলোচনার পাশাপাশি সংসদীয় কার্যক্রম জোরদারে দলীয় রূপরেখা চূড়ান্ত হতে পারে।
বৈঠকে সরকারদলীয় উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থেকে নিজ নিজ এলাকার উন্নয়ন ও নীতি-নির্ধারণী বিষয়ে মতামত ব্যক্ত করছেন। সংসদীয় শৃঙ্খলা রক্ষা ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে।

