নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

নেপালের রাসুয়া জেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে সংঘটিত আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা লাফিয়ে বেড়ে ৩৩২ জনে পৌঁছেছে। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, আলাদা আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার সকালের উজানের ঢলে ত্রিশূলি, নারায়নি ও ভোটকোশি নদীর পানি ভয়াবহ রূপ ধারণ করে লোকালয় প্লাবিত করে। এই আকস্মিক বন্যায় হাজারো ঘরবাড়ি ও অবকাঠামো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৯০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং চিতওয়ান জেলাসহ সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলো থেকে মরদেহ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় প্লাবনের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের স্থানান্তরে কাজ করছে উদ্ধারকারী দল। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরবচ্ছিন্নভাবে সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *