প্রধান খবর

পাকিস্তানে ১৮ লাখ রুপিতে বিক্রি হল এক ছাগল!

পাকিস্তানে একটি বিরল প্রজাতির ছাগল বিক্রিকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য । রাজনপুর অঞ্চলের বিশেষ ‘শেরা প্রিন্ট’ জাতের ছাগলটি ১৮ লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আগ্রহ তৈরি হয়। নজরকাড়া গায়ের রঙের নকশা এবং অনন্য গঠনের কারণে শুরু থেকেই এটি নজর কেড়েছিল সাধারণ মানুষের। ছাগলটির…

Read More

লাইভস্ট্রিম চলাকালেই মেক্সিকোর জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) চলাকালেই মেক্সিকোর তুমুল জনপ্রিয় ২৫ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার সেসার গাস্তেলুমকে প্রকাশ্যে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের আলোচিত কুলিয়াকান শহরে এক ফাস্টফুড রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, ঘটনার সময় গাস্তেলুম ও তাঁর দুই বন্ধু ফুড ডেলিভারি কর্মীর ছদ্মবেশ ধারণ…

Read More

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বিশ্বসেরা অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের শহরের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিবের পৈতৃক বাসভবনে এই আক্রমণের ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী…

Read More

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মেটা সিইও মার্ক জাকারবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতা এবং পরিচালনাগত গুরুতর অনিয়মের অভিযোগে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ফেসবুকের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। বুধবার (৫ আগস্ট) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি গুরুত্বপূণ ভিডিও ফেসবুক…

Read More

‘রিপাবলিক বাংলা’ ছাড়লেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন

ভারতীয় গণমাধ্যমের পর্দায় নিজস্ব উপস্থাপনা ও কঠোর মন্তব্যের জন্য বহুল চর্চিত ও বিতর্কিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ তাঁর কর্মস্থল ‘রিপাবলিক বাংলা’ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। টেলিভিশন সাংবাদিকতার তুমুল জনপ্রিয় ও একই সাথে সমালোচিত এই মুখ কেন হঠাৎ প্রিয় প্রতিষ্ঠান ছাড়লেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের…

Read More

তেহারিতে মাংসের বদলে মিললো ইটের টুকরা: চুয়েটের হল ক্যান্টিনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যান্টিনে পরিবেশিত তেহারিতে মাংসের পরিবর্তে ইটের টুকরা পাওয়ার নজিরবিহীন ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। দীর্ঘদিন ধরে নিম্নমানের, বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির ধারাবাহিক অভিযোগের পর বুধবার রাতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উক্ত হল ক্যান্টিনে তালা ঝুলিয়ে প্রদান করেন। একই সঙ্গে খাবারের সার্বিক মান…

Read More

আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর পাকিস্তানের কঠোর বিধিনিষেধ

পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীন সংবাদ সংগ্রহের ওপর এক নতুন ও নজিরবিহীন বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোর-এই তিনটি প্রধান শহর ছাড়া পাকিস্তানের অন্য যেকোনো অঞ্চলে সংবাদ সংগ্রহের কাজে যেতে হলে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগাম সরকারি অনুমতি (এনওসি) নিতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি…

Read More

ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, উদ্বেগ জাতিসংঘের

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। তার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৭ জন জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ভলকার টুর্ক বলেন, মার্চ মাসের পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের রায় ও তা কার্যকরের সংখ্যা…

Read More

“পথ হারালে জুলাই স্মৃতি জাদুঘরে এসে পথ খুঁজে নেব”: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কেবল অতীতের স্মৃতি ধরে রাখার কোনো সাধারণ প্রদর্শনী স্থান নয়, বরং তা নতুন বাংলাদেশের ভবিষৎ গড়ার মূল অনুপ্রেরণাকেন্দ্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা যদি কখনও জাতীয় জীবনে পথ হারিয়ে ফেলি, তবে এই জাদুঘরে এসে নতুন করে সঠিক পথ খুঁজে নেব। চিন্তায়…

Read More

জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন এবং তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত দেশের প্রথম জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত…

Read More