ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, উদ্বেগ জাতিসংঘের

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইরানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে অন্তত ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। তার তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৭ জন জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ভলকার টুর্ক বলেন, মার্চ মাসের পর থেকে ইরানে মৃত্যুদণ্ডের রায় ও তা কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তার অভিযোগ, জনগণের মধ্যে ভয় সৃষ্টি এবং ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগে আরও ১০০ জনের বেশি ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে রয়েছেন। এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও দাবি করেছে, জানুয়ারির বিক্ষোভ-সংশ্লিষ্ট অন্তত ২৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আরও ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষের প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *