শান্তি আলোচনা শুরুর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পৃথক হামলায় এক শিশুসহ পাঁচ শ্রমিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কের একটি শিল্পকেন্দ্রে হামলায় শ্রমিকদের মৃত্যুর কথা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিকোপোল জেলায় পৃথক হামলায় একটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহত হয়েছেন।
কিয়েভ ও মাইকোলাইভ অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। বোরিসপিলের একটি আবাসিক ভবনে আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছে। মাইকোলাইভের একটি শপিং সেন্টারে ড্রোন হামলায় দোকানপাট ক্ষতিগ্রস্ত এবং ১৭ বছর বয়সী এক কিশোরীসহ দুজন আহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতে ১৬৭টি ড্রোন মোতায়েন করা হয়, যার মধ্যে ১২৮টি ভূপাতিত করা হয়েছে। একই সময়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেনের হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যেই উভয় পক্ষ বৈঠকের জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

