প্রধান খবর

হামের টিকা আসার পরপরই যত দ্রুত সম্ভব টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, ২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকা দেয়া হয়নি। বিভিন্ন সংক্রামক রোগের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব টিকা আসবে। আর টিকা আসার পরপরই দেয়া শুরু হবে। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক…

Read More

পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের কাজে লাগিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও এগিয়ে যাবে। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে,…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তার দেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে ইসলামাবাদ। রোববার এক বিবৃতিতে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানান, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তারা। তিনি আরও…

Read More

মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগে ডিজিটাল প্ল্যাটফর্ম

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়নে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই সিস্টেমটির নাম ‘ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম (টুরাপ)’। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হলেও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যয়বহুল ও জটিল…

Read More

লেবাননে হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

লেবাননে সংঘাতের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত ওই শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি কঠোর তদন্তের দাবি জানিয়েছে জাকার্তা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে হামলায় নিহত এক জাতিসংঘ শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।…

Read More

তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত এবং পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে জ্বালানি তেলের অবৈধ মজুতকারী ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে সহায়তাকারীকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা…

Read More

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের আয়োজনে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

সুদূর প্রবাসে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা পৌঁছে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বর্ষ উদযাপন করেছে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল। গত ২৯ মার্চ (রোববার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সূচনায় কোমলমতি…

Read More

গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিলের মুখে

জাতীয় সংসদের বিশেষ কমিটির যাচাই-বাছাইয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ আসতে যাচ্ছে। এর মধ্যে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ-২০২৫সহ অন্তত ২০টি অধ্যাদেশ অনুমোদন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছে। ফলে এসব অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদীয় সূত্রে জানা গেছে, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি…

Read More

ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দেন।…

Read More

টাইমস হায়ার এডুকেশন ২০২৬-এর দৃষ্টিতে ইরানের উচ্চশিক্ষা!

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র–নিয়ন্ত্রিত পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক অবরোধের কারণে ইরানের জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, এসব সীমাবদ্ধতার মধ্যেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা এবং গবেষণার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৬–এ উচ্চস্তরের গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় ইরানের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অনেক উন্নত দেশের…

Read More