প্রধান খবর

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তার দেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে ইসলামাবাদ।

রোববার এক বিবৃতিতে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানান, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তারা।

তিনি আরও বলেন, ইরানসহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি আর সম্পদের ধ্বংস ডেকে আনা সংঘাত দ্রুত নিরসনে যৌথ উদ্যোগ জরুরি।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই অংশ হিসেবে রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের আলোচনায় বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী।

প্রথম দিনের বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।

ইতিমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার ১৫ দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। ইরানও তার অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছে। তাতে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *