প্রধান খবর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্ডি

আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। ২০২৬ বিশ্বকাপকে বিদায়ী আসর হিসেবে ঘোষণা দেওয়ার পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক। জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচ খেলা ওটামেন্ডির শেষ ম্যাচ ছিল সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনাল। স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের সেই…

Read More

মেসিকে ছাড়িয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি, কারণ কী?

২০২৬ ফিফা বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ জিতেছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কারও অর্জন করেন ম্যানচেস্টার সিটির তারকা। তবে টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা লিওনেল মেসিকে পেছনে রেখে রদ্রির পুরস্কার জয় নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিসংখ্যানে মেসি এগিয়ে…

Read More

ইংল্যান্ড জয়ে ম্যারাডোনার স্মৃতিতে মেসির নতুন ইতিহাস

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। উত্তর আমেরিকার মাটিতে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীদের কাছে ফিরে এসেছে ১৯৮৬ সালের স্মৃতি, যখন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পথে এগিয়েছিল আর্জেন্টিনা। চার দশকের ব্যবধানে লিওনেল মেসির নেতৃত্বে সেই ইতিহাস যেন…

Read More

ফ্রান্সের কোচের পদ ছাড়ছেন দেশম, আলোচনায় জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন দিদিয়ের দেশম। ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ফ্রান্সের কোচ হিসেবে দেশমের শেষ ম্যাচ হতে পারে। এর মধ্যেই তার উত্তরসূরি হিসেবে কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। দেশমের নেতৃত্বে ফ্রান্স জাতীয় দল সাফল্যের স্বর্ণালী সময় পার করেছে। তার অধীনে ২০১৮…

Read More

ফ্রান্স-স্পেন মহারণ, পরিসংখ্যানে সামান্য এগিয়ে স্পেন

বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচটিকে অনেকেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে দেখছেন। ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার সঙ্গে রয়েছেন মাইকেল ওলিসে, ওসমানে দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা…

Read More

৪০ বছর পর বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ

চার দশক পর আবারও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে দুই দল। ফলে ১৯৮৬ সালের ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি নতুন করে ফিরে আসছে ফুটবলপ্রেমীদের মাঝে। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত…

Read More

১০ জনের সুইজারল্যান্ডের ‘দুর্গ’ ভেঙে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানে আর ভুল করেনি আলবিসেলেস্তেরা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইসদের ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভেঙে শেষ হাসি হাসল…

Read More

মেসি যতদিন চাইবেন, ততদিনই খেলবেন: স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি নিজে যতদিন মাঠে খেলতে চাইবেন, ততদিন বিশ্বের সেরা ফুটবলারদের একজন হিসেবেই নিজের অবস্থান ধরে রাখবেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বর্তমান পারফরম্যান্স তাকে মোটেও বিস্মিত করে না। অনেকেই বয়সের কারণে তার সামর্থ্য…

Read More

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ, নোয়াখালীর যুবকের ব্যতিক্রমী কাণ্ড

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিয়েছেন নোয়াখালীর এক যুবক। ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে তিনি সরাসরি স্থানীয় থানায় গিয়ে ফিফার সভাপতি ও ম্যাচ পরিচালনাকারী রেফারির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের চেষ্টা করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী…

Read More

জয়ের আনন্দ ছাপিয়ে মেসির ক্ষোভের কারণ

বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে স্মরণীয় এই জয়ের পরও অধিনায়ক লিওনেল মেসির মুখে ছিল না স্বস্তির হাসি। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করায় নিজের পারফরম্যান্স নিয়েই ক্ষুব্ধ ছিলেন তিনি। ম্যাচের ২১তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।…

Read More