প্রধান খবর

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না : জাহেদ উর রহমান

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তোলা হলেও তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘর ও প্রদর্শনীর মাধ্যমে সেসব স্মৃতি মানুষের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জনসচেতনতা ধরে রাখা এবং জনগণের কাছে সেসব ঘটনা স্মরণীয় করে রাখার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *