প্রধান খবর

ব্যালন ডি’অর ও কোপা ট্রফিতে মেসির ভোটের তালিকা প্রকাশ: শীর্ষে ইনিয়েস্তা

আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসির পছন্দের তালিকায় কারা ছিলেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল দীর্ঘদিনের। মাঠের পারফরম্যান্সে অসংখ্য তারকাকে ছাড়িয়ে যাওয়া মেসি ভোটার হিসেবেও কাদের এগিয়ে রেখেছেন, এবার সামনে এসেছে সেই হিসাব। মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকায় চার আর্জেন্টাইন থাকলেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। ব্যালন ডি’অরের আয়োজক প্রতিষ্ঠান ফ্রান্স…

Read More

মেসিদের হতাশার রাত: বিদায়ের শঙ্কায় ইন্টার মায়ামি

গঞ্জালো তাপিয়ার জোড়া গোল এবং গোলকিপার প্যাট্রিক শুলটের দুর্দান্ত পাঁচটি সেভে চমকে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ‘বেস্ট অব থ্রি’ সিরিজের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে সপ্তম বাছাই কলাম্বাস ক্রু। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামলেও কলাম্বাসের দুর্দান্ত ফর্মের সামনে দাঁড়াতে পারেনি দ্বিতীয় বাছাই মায়ামি। গত ১…

Read More

ব্যালন ডি’অর জিতলে প্রাইজমানি নেই, তবু আসে কোটি টাকার সুযোগ!

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। তবে অবাক করার বিষয় হলো, এই পুরস্কার জিতলে আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর পক্ষ থেকে কোনো নগদ অর্থ দেওয়া হয় না। বিজয়ী ফুটবলার পান একটি সোনালি ট্রফি। সরাসরি প্রাইজমানি না থাকলেও ব্যালন ডি’অর জয় একজন ফুটবলারের আয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ক্লাব ও স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে বিশেষ…

Read More

৭০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ওয়েম্বলিতে ইয়ামালের ঐতিহাসিক গোল

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের ২ মিনিট পূর্ণ হওয়ার আগেই ঐতিহাসিক গোল করে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন বার্সেলোনার উদীয়মান ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ওয়েম্বলির মতো ঐতিহ্যবাহী মাঠে ইংল্যান্ডের ঘরের মাঠে হজম করা দ্রুততম গোলের তালিকায় ইয়ামালের এই বিশেষ গোলটি ইতিহাসের পাতায় নতুন মাত্রা যোগ করেছে। ম্যাচের…

Read More

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঢাকায় বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করায় এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। সম্ভাব্য…

Read More

একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ক্যানিজিয়া

বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাবে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ও গ্রাউন্ডসে আয়োজিত ‘ঢাকা ইন্টার-স্কুল চ্যাম্পিয়নস লিগ’-এর ফাইনালে সংবাদ সম্মেলনে এ আশার কথা জানান ১৯৯০ বিশ্বকাপে আলোচিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফাইনালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে বাংলাদেশে…

Read More

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যে ড্রোন উড়িয়ে ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্তে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে মেসির আইনি দল। রোববার রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান তিনি। বাবার শেষ…

Read More

পুরো দল ফিরলেও আল-নাসরে যোগ দেননি রোনালদো

নতুন ফুটবল মৌসুম শুরুর একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে সৌদি আরবের পরাশক্তি ক্লাব আল-নাসর। পুরো দলের প্রায় সব ফুটবলার ক্যাম্পের অনুশীলনে যোগ দিলেও এখনো ক্লাবের সঙ্গে যুক্ত হননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুম শুরুর হতে আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও, তার অনুপস্থিতিই এখন সৌদি ক্লাবটির প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৯…

Read More

চিরকুট টাঙিয়ে নীরবে জন্মশহর ছাড়লেন স্কালোনি

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর নিজ জন্মশহর পুখাতোতে কয়েকদিন কাটিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিদায়ের আগে কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি চিরকুট টাঙিয়ে রেখে যান তিনি, যেখানে লেখা ছিল, ‘লিও গত রাতে চলে গেছে! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।’ ফাইনালের পর মানসিকভাবে কঠিন সময় পার করলেও জন্মশহরের মানুষের…

Read More

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত পারেদেসের

আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশার মধ্যেই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি। এর আগে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিন্সের বিপক্ষে জয়লাভের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পারেদেস বলেন, বিশ্বকাপের শেষদিকে পাঁজরের চোট নিয়েই খেলতে হয়েছে তাকে। চিকিৎসকদের…

Read More