প্রধান খবর

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে পৌঁছেছে। একই সঙ্গে ৫১ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীর সংকটের অভিযোগের মধ্যে স্বজনদের জীবিত উদ্ধারের আশায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। গত বুধবার রাতে দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে…

Read More

ইউরোপে রেকর্ড ভাঙা দাবদাহ: স্পেনে তিন দিনে ২১৩ জনের প্রাণহানি

ইউরোপজুড়ে  তীব্র দাবদাহে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্পেনে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত সোমবার (২২ জুন) থেকে বুধবার (২৪ জুন) পর্যন্ত মাত্র তিন দিনের তীব্র তাপদাহে অন্তত ২১৩ জনের মৃত্যু হয়েছে। অস্বাভাবিক ও মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণেই এই বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।…

Read More

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির শঙ্কা

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ১…

Read More

যুক্তরাজ্যে ট্রেন সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে ঘোষণা করে জরুরি তৎপরতা শুরু করেছে। জরুরি সেবা সংস্থা ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ২২ জন গুরুতর আহত এবং আরও ৫৬ জন…

Read More

ডেলাওয়্যারের হাসপাতালে গুলিবর্ষণ, নিহত ১

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে সংঘটিত বন্দুক হামলায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে প্রতিবেশী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেলাওয়্যারের উইলমিংটন শহরে অবস্থিত একটি হাসপাতালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত…

Read More

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটির কাছে বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটিতে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও প্রাথমিক মূল্যায়নে এটিকে ‘বেঁচে থাকার…

Read More

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস গভীর খাদে পড়ে নিহত ২৮

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। সোমবার (১৫ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় আমহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,…

Read More

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর আটজন আরোহী নিহত হয়েছেন। মার্কিন বিমানবাহিনীর একটি বিশালাকৃতির ‘বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস’ বোমারু বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই চারপাশ কেঁপে ওঠে এবং আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী…

Read More

হোয়াইট হাউসের নিচে নতুন বাঙ্কার পরিকল্পনা ঘিরে বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউস বলরুম কমপ্লেক্সের নিচে নতুন একটি ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণের পরিকল্পনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ের এই প্রকল্পে উন্নত নিরাপত্তা অবকাঠামো, সামরিক হাসপাতাল এবং ড্রোন পরিচালনা সুবিধা অন্তর্ভুক্ত থাকার কথা বলা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের অংশ হিসেবে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের স্থানে প্রায়…

Read More

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

লিবিয়ায় অপহৃত হওয়ার প্রায় আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার প্রবাসী শ্রমিক আলমগীর হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছেছে। পরিবারের দাবি, মুক্তিপণের অর্থ পরিশোধ না করায় একটি সশস্ত্র গোষ্ঠী তাকে নির্যাতন করে হত্যা করেছে। মঙ্গলবার (৯ জুন) আলমগীরের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত আলমগীর হোসেন (৩৫)…

Read More