প্রধান খবর

কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের স্মৃতিচারণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও আবেগের পরিবেশ।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তার অবদান এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা তার নেতৃত্ব, দেশপ্রেম ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক তুলে ধরে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *