রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৭৬, মামলা ৫১টি

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১১৬ জনকে আটক করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিলে ৭০ জন, লালবাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে গুলশানে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে আটক করা হয়েছে।

অভিযানে তিন হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, দেশি-বিদেশি মদসহ দুটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *