প্রধান খবর

ঢাকার যানজট কমাতে ৪ বাস টার্মিনাল সরানোর উদ্যোগ

রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

রবিবার সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনে গঠিত জাতীয় কমিটির সভা শেষে তিনি বলেন, বিদ্যমান ডিপোগুলো ব্যবহারের পাশাপাশি কাচপুর ও পূর্বাচলে বিকল্প অবকাঠামো ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গাবতলী টার্মিনাল সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ যানজটের অন্যতম কারণ। এ চাপ কমাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ ঢাকার আশপাশের সড়কে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিকল্প টার্মিনাল ও ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের অধীনে থাকা টার্মিনালগুলো উন্নত করার পাশাপাশি বাস কাউন্টার, পার্কিং ও যাত্রীসুবিধা নিশ্চিত করা হবে। যানজট নিরসনে শুধু সড়ক সম্প্রসারণ নয়, টার্মিনাল ব্যবস্থাপনা, গণপরিবহন চলাচল ও রাজধানীর প্রবেশপথের যানবাহনের চাপ সমন্বিতভাবে নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *