প্রধান খবর

২-৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে চালু হচ্ছে ওয়াটার বাস

ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনায় এ সেবা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওয়াটার বাস চালু হলে নগরবাসীর যাতায়াত সহজ হবে এবং সড়কের যানজট কমাতে ভূমিকা রাখবে। আগের ব্যবস্থাপনায় ১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছিল বলেও জানান তিনি।

নৌপথে দুর্ঘটনা কমাতে এক ইঞ্জিনের পরিবর্তে দুই ইঞ্জিনের নৌযান পরিচালনায় মালিকদের উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, ফিটনেসবিহীন ও অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে অভিযান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, নৌপথের নাব্যতা বজায় রাখতে বর্তমানে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদীতে ড্রেজিং চলছে। ঢাকার চারপাশের নদীতে দূষণের ৪২৪টি উৎস চিহ্নিত করা হয়েছে এবং এসব উৎস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *