প্রধান খবর

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল এবং পানি পান করার…

Read More

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে সারাদেশে ৯৬৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত…

Read More

উপজেলা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ এবং গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।…

Read More

রোহিঙ্গা ক্যাম্পে রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় রোহিঙ্গারা একটি এনজিও পরিচালিত হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে ক্যাম্পের জিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫৩) নামে এক রোহিঙ্গার মৃত্যু হলে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা…

Read More

আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসার ওপর দায়িত্ব অর্পণ করেছে। মঙ্গলবার (১৬ জুন) ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের…

Read More

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মানুষ ও প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এ লক্ষ্যে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিকল্প নেই। রোববার (১৪ জুন) রাজধানীতে আয়োজিত ‘ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ গাইডলাইন’ বাস্তবায়নবিষয়ক এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির…

Read More

৩৬ বছরে ১০ হাজার শিশুর নিরাপদ জন্ম, অনন্য দৃষ্টান্ত নিলুফা বেগম

নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে দীর্ঘ ৩৬ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানিকগঞ্জের হুমাইয়ারা নিলুফা বেগম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে দায়িত্ব পালনকালে এবং অবসরের পরও তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে প্রায় ১০ হাজার শিশুর জন্মদান করিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। ১৯৯০ সালে সরকারি চাকরিজীবন শুরু করা নিলুফা বেগম মানিকগঞ্জের বিভিন্ন ইউনিয়ন…

Read More

ক্ষতিগ্রস্ত ফুসফুস সারাবে ‘কৃত্রিম সিলিয়া’: বাংলাদেশি বিজ্ঞানীর গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে নতুন আশার আলো

বর্তমান বিশ্বে বায়ুদূষণ, মাত্রাতিরিক্ত ধূমপান এবং পরিবেশগত নানা ঝুঁকির কারণে মারাত্মক হারে বাড়ছে ফুসফুসের রোগ। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, সিওপিডি (COPD) এবং শ্বাসতন্ত্রের অন্যান্য জটিলতা জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমন সংকটময় পরিস্থিতিতে মানবদেহের ক্ষতিগ্রস্ত ফুসফুসের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে কৃত্রিমভাবে পুনরুদ্ধারের, এক যুগান্তকারী গবেষণার মাধ্যমে বিশ্বজুড়ে নতুন আশার আলো…

Read More

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, ৩০ দিনের মধ্যে রিভিউর সুযোগ

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) লাইসেন্স বাতিলের আদেশ জারি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক…

Read More

স্কয়ার হাসপাতালে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি

দেশে প্রথমবারের মতো রোবোটিক এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি সফলভাবে সম্পন্ন করেছে স্কয়ার হাসপাতাল। অত্যাধুনিক ‘মোনা লিসা ডিএক্স’ রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়ার নেতৃত্বে ছয়জন রোগীর বায়োপসি সম্পন্ন করা হয়। গত ৭ জুন রাজধানীর ধানমন্ডিস্থ স্কয়ার হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, প্রোস্টেট ক্যানসার…

Read More