হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একই সময়ে সারাদেশে ৯৬৬ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *