প্রধান খবর

রমজানেই বিয়ের পিঁড়িতে হানিয়া

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন প্রাক্তন প্রেমিক, গায়ক অসীম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোড়া লেগেছে। সেই সঙ্গে আলোচনায় এসেছে আসন্ন রমজান মাসেই বিয়ের সম্ভাবনা। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে সম্প্রতি আবার কাছাকাছি এসেছেন হানিয়া ও অসীম। পারিবারিক…

Read More

আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক ২০২৬

দেশের শিল্প-সংস্কৃতি ও সমাজজীবনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ববিতাসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক ২০২৬ প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সরকার সূত্রে জানা যায়, ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, সাহিত্য, সমাজসেবা ও বিজ্ঞান-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য…

Read More

বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ও গুঞ্জনের শেষ নেই। তবে এসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং বিয়ের আগে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার পক্ষেও নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, তিনি এখন একেবারেই সিঙ্গেল। তার ভাষায়, বিয়ের দিনই সবাই…

Read More

রানী মুখার্জির তিন দশকের যাত্রা: আবেগ, স্মৃতি ও মাতৃত্বের আলো

তিন দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবন উদ্‌যাপনের এক আবেগঘন সন্ধ্যায় অভিনেত্রী রানী মুখার্জি ফিরে দেখলেন তাঁর শিল্পজীবন ও ব্যক্তিগত পথচলার বহু স্মৃতি। ইয়াশ রাজ ফিল্মস আয়োজিত বিশেষ আলাপচারিতায় করণ জোহরের সঙ্গে কথোপকথনে তিনি তুলে ধরেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের মুহূর্ত এবং পর্দার আড়ালের মানুষ রানীর নানা অনুভূতি। ‘মারদানি ৩’ মুক্তির আগমুহূর্তে আয়োজিত…

Read More

ঢালিউডের সোনালী দিনের নায়ক জাভেদ আর নেই

ঢালিউডের সোনালী যুগের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্ম নেওয়া এই গুণী শিল্পী…

Read More