প্রধান খবর

রমজানেই বিয়ের পিঁড়িতে হানিয়া

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে জোর গুঞ্জন প্রাক্তন প্রেমিক, গায়ক অসীম আজহারের সঙ্গে তার সম্পর্ক আবারও জোড়া লেগেছে। সেই সঙ্গে আলোচনায় এসেছে আসন্ন রমজান মাসেই বিয়ের সম্ভাবনা।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে সম্প্রতি আবার কাছাকাছি এসেছেন হানিয়া ও অসীম। পারিবারিক ও ঘনিষ্ঠ পরিসরে খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে এই তারকা জুটির সম্পর্ক ছিল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচিত। তবে ২০২০ সালে হানিয়া আমির প্রকাশ্যে জানান, তারা কেবলই ভালো বন্ধু, যা তাদের বিচ্ছেদের ইঙ্গিত হিসেবেই ধরা হয়েছিল।

বিয়ের গুঞ্জন প্রসঙ্গে এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা অসীম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে সত্যতা জানতে ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে তাদের সরাসরি ঘোষণার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *