প্রধান খবর

বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, একলাফে প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি তেলের দাম ১১৪ ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Anadolu Agency-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৭ মার্চ) ব্রেন্ট ক্রুড অয়েলের ফিউচারসের মূল্য ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৪ দশমিক ২ ডলারে পৌঁছেছে। একই সময়ে…

Read More

রেমিট্যান্স আয়ের প্রবৃদ্ধিতে স্থিতিশীল হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি

চলমান বৈশ্বিক সংঘাত ও জ্বালানি নিরাপত্তাহীনতার মধ্যেও বাংলাদেশের রেমিট্যান্স আয় ইতিবাচক ধারা বজায় রেখেছে। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। ২০২৬ সালের মার্চ মাসের প্রথম ১৪ দিনে (১-১৪ মার্চ) দেশে প্রায় ২.২০৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় ৩৫.৭…

Read More

বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের ওপরে

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বড় ধরনের পতনের পর আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলার হয়েছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে…

Read More

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, বাজারে অতিরিক্ত দামে প্রকাশ্যে বিক্রি

ঠাকুরগাঁও জেলায় প্রায় তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন ক্রেতারা। কোথাও সীমিত পরিমাণ তেল এলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তা পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত দামে পেট্রোল লিটারপ্রতি ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা থাকার কথা হলেও বাস্তবে তেল পাওয়া…

Read More

ফাইনালের দুই মাস পর শিরোপা হারাল সেনেগাল, চ্যাম্পিয়ন মরক্কো

আফ্রিকা কাপ অব নেশনসে ফাইনাল জয়ের দুই মাস পর শিরোপা হারালো সেনেগাল, নতুন চ্যাম্পিয়ন স্বাগতিক মরক্কো। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে খেলা চলাকালীন মাঠ ত্যাগ করায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনেগালকে অযোগ্য ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) বলেছে, তাদের আপিল বোর্ড সেনেগালকে ফাইনালের অযোগ্য দল ঘোষণা করে রায় দিয়েছে। তাদের অতিরিক্ত সময়ের…

Read More

দোহায় দফায় দফায় বিস্ফোরণ, আমিরাতের তেল শিল্প এলাকায় ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। কাতারের রাজধানী দোহায় দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই সবাইকে ঘরে থাকাতে সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় আগুন লেগে গেছে। এছাড়া সৌদি আরবেও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে সংশ্লিষ্ট…

Read More

শাহ আমানত বিমানবন্দরে আবারও ৭ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আবারও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে…

Read More

দেশে আবার কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয়…

Read More

গার্মেন্টসে বেতন-বোনাস অনিশ্চয়তা

ঈদুল ফিতরের আগে প্রায় ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ না হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারি এক বিশেষ প্রতিবেদনে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে বেতন-বোনাস পরিশোধ না হলে প্রায় ১ লাখ ৩৮ হাজার শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এবং তারা সড়কে নেমে আন্দোলনে অংশ নিতে পারেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন…

Read More

বাংলাদেশের ডিজেল সরবরাহে সম্ভাব্য সমাধান ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে এই অনুরোধটি বিবেচনা করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে ভারত তার নিজস্ব মজুত, প্রাপ্যতা এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা খতিয়ে…

Read More