প্রধান খবর

কসবায় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজার এলাকায় বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই স্থান ও সময়ে বিএনপির দুটি পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। এক পক্ষ একটি আনন্দ র‌্যালির আয়োজন করে, অন্য পক্ষ স্থানীয় বিএনপির নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা দিতে আলোচনা সভার প্রস্তুতি নেয়। একই সময়ে কর্মসূচি ঘোষণার কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর আওতায় কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *