প্রধান খবর

বাংলাদেশের ডিজেল সরবরাহে সম্ভাব্য সমাধান ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে এই অনুরোধটি বিবেচনা করছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি নিশ্চিত করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে ভারত তার নিজস্ব মজুত, প্রাপ্যতা এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতা খতিয়ে দেখবে। নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও সক্ষমতা নিশ্চিত করেই বাংলাদেশের অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আরও কয়েকটি দেশ পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। এসব আবেদনও বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

এর আগের দিন বুধবার, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সহায়তা দিতে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *