প্রধান খবর

বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের ওপরে

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বড় ধরনের পতনের পর আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলার হয়েছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলার।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে “খুবই ইতিবাচক” বলে মন্তব্য করেন। এই ঘোষণার পরপরই তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যায়।

কিন্তু পরিস্থিতি আবার বদলে যায় যখন তেহরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ফলে বাজারে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে, আর বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

বিশ্ববাজারে তেলের দামের এই ওঠানামা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *