প্রধান খবর

আট নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদজনক রূপ ধারণ করেছে। আবহাওয়া ও নদী পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে হাওর বেসিনের তিন জেলার অন্তত সাতটি নদীর পানি আটটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে,…

Read More

বাড়ির উঠানে গাঁজা চাষ, অটোচালক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মো. মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় মহিউদ্দিন মিয়া তার বসতঘরের উঠানে গাঁজা গাছ চাষের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে চারটি তাজা গাঁজা…

Read More

হাম উপসর্গ নিয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরশ নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।…

Read More

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩ মে) সকালে উপজেলার তেলিবাজার এলাকায় একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট…

Read More

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয় তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ কলাপাড়ায় বসবাস করছিলেন।…

Read More

হাওরে আগাম ধান-চাল সংগ্রহ শুরু

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় সরকার ধান-চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রোববার (৩ মে) থেকেই হাওর অঞ্চলে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ছয় জেলার কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ ও…

Read More

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে স্কুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, বাজারের এক কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আশপাশের কয়েকটি মুদি দোকানে…

Read More

জলাবদ্ধতায় থমকে চট্টগ্রাম নগরজীবন

টানা বর্ষণে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও পাঁচলাইশসহ আশপাশের নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা এখন কেবল মৌসুমি দুর্ভোগে সীমাবদ্ধ নেই; বরং এটি নগর ব্যবস্থাপনার সীমাবদ্ধতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গিয়ে নগরবাসীর দৈনন্দিন জীবন, চিকিৎসাসেবা এবং ক্ষুদ্র ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক ঘণ্টার…

Read More

সড়কে মৃত্যুর মিছিল: প্রতি হাজার কিলোমিটারে ঝরছে ৬৭ প্রাণ

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির সাম্প্রতিক প্রতিবেদনে। তথ্যমতে, দেশে প্রতি বছর সড়কপথে প্রতি এক হাজার কিলোমিটারে গড়ে ৬৭ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ…

Read More

দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: ব্রাহ্মণপাড়ায় একটি পরিবারে চরম আতঙ্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ব্যক্তির বসতঘরের দরজার সামনে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের এমন অপতৎপরতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে। জানা গেছে,…

Read More