প্রধান খবর

মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

ফরিদপুর সদর উপজেলায় এক লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। নিখোঁজের ১০ দিন পর পুকুরপাড়ে মাটিচাপা দেওয়া অবস্থায় জাহেনা আক্তার (৩২) ও তার তিন বছরের শিশু কন্যা সামিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চরমাধবদিয়া ইউনিয়নের…

Read More

বাবার অসুস্থতায় সংসারের হাল ধরতে ভ্যান চালাচ্ছে ১০ বছরের লামিয়া

যে বয়সে হাতে রঙিন পাঠ্যবই আর খেলার সরঞ্জাম থাকার কথা ছিল, সেই বয়সে জীবন ও জীবিকার কঠিন বাস্তবতায় রিকশাভ্যানের হ্যান্ডেল ধরতে হয়েছে ১০ বছরের শিশু লামিয়াকে। বরিশালের উজিরপুর উপজেলার এই চতুর্থ শ্রেণির ছাত্রীর জীবন এখন প্রতিদিনের খাদ্যের সংস্থান আর অসুস্থ বাবার সেবার পরিধিতে বন্দি। প্রতিদিন ফজরের আজানের পরপরই সে তার পুরনো ভ্যানটি নিয়ে বেরিয়ে পড়ে…

Read More

পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১৬৬১১৩ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ…

Read More

দেশে হামের ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

সারাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে, ২০২৬) বিকেলে অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সারাদেশে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা…

Read More

যে ম্যাজিকে আখাউড়ায় যুক্ত হলো বরিশল ইউনিয়ন

বরিশল-আখাউড়া যেন বহুদিনের সেতুবন্ধন, তার মাত্রা দিন দিন আরও দৃঢ় হয়েছে। গত দুই দশকে বরিশল, কোড্ডা, চান্দি-সহ আশপাশের গ্রামের মানুষ আখাউড়ায় বাড়ি কিনেছেন, সন্তানদের পড়াশোনা থেকে বাজার-সদাই সবই আখাউড়াকেন্দ্রিক। তবু ম্যাপের খাতায় তারা ‘বহিরাগত’। শব্দটা কর্কশ, কিন্তু অফিসিয়াল বাস্তবতা এটাই। অথচ আন্তরিকতা, সম্পর্ক আর কীর্তিকলাপে তারা আপাদমস্তক আখাউড়াবাসী; শুধু নেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বিষয়টি নিয়ে অনেকে…

Read More

১ আগস্ট চালুর লক্ষ্য বরিশাল শিশু হাসপাতাল

আগামী ১ আগস্টের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে। সোমবার (১১ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন,…

Read More

আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে…

Read More

পবিত্র ঈদুল আজহা: বাড়ি ফেরার পথে আশঙ্কার নাম মহাসড়ক

পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে শিকড়ের টানে কর্মস্থল রাজধানী ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। প্রতি বছরের মতো এবারও বাড়িমুখী যাত্রার সবচেয়ে বড় চাপ পড়বে দেশের মহাসড়কগুলোতে। তবে নাড়ির টানে বাড়ি ফেরা এই বিশাল জনগোষ্ঠীর জন্য বড় আতঙ্ক হয়ে উঠছে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-বগুড়া মহাসড়ক। সড়কে চলমান উন্নয়ন কাজ, জরাজীর্ণ সরু সেতু, ফিটনেসবিহীন পশুবাহী ট্রাকের চাপ এবং যত্রতত্র…

Read More

মাগুরার লিচুতে মৌসুমের রঙ: জি-আই লিচু ঘিরে জমে উঠেছে গ্রামীণ অর্থনীতি

স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের অনন্য সমন্বয়ে দেশের অন্যতম জনপ্রিয় ফল মাগুরার লিচু। বিশেষ করে জেলার হাজরাপুর এলাকার লিচু জি-আই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে এই সুস্বাদু ফল, আর লিচুকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় অর্থনীতিতে। কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা…

Read More

কর্ণফুলী নদী রক্ষায় ঐতিহ্যবাহী সাম্পান খেলা চট্টগ্রামে 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে দখল ও দূষণ থেকে রক্ষার দাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান খেলা। নদী ও সাম্পান দুটিই চট্টগ্রামের সংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, আর এই আয়োজন সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম বলেন, কর্ণফুলী নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের পরিচয়ের অংশ। এ…

Read More