প্রধান খবর

আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে স্থানীয় এক ইউপি সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *