দুই ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে…

Read More

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। নাগরিক সংবর্ধনা…

Read More

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আযাদের আপিল শুনানি ছুটির পর চার সপ্তাহ মুলতবি

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল-সংক্রান্ত শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আযাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল…

Read More

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জন এবং মতিঝিল বিভাগে ৬১ জন রয়েছেন। অভিযানে দুটি বিদেশি পিস্তল,…

Read More

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। এর আগে গত ৩ আগস্ট একই বেঞ্চ তাকে আরও দুই মামলায় জামিন…

Read More

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন,…

Read More

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালামের আপিলের আদেশ ৭ সেপ্টেম্বর

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগ এ দিন নির্ধারণ করেন। আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ…

Read More

সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততার তথ্য মিলল

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় এক প্রভাবশালী ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ প্রত্যক্ষ যোগাযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি প্রকাশ করেন যে, মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলার কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ…

Read More

ট্রাইব্যুনালে জামিন আবেদন প্রত্যাহার করলেন দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করে আবেগঘন বক্তব্য প্রদান করেছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১-এ শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গী স্বামীর মৃত্যুর সময় তিনি পাশে থাকতে পারেননি। এ কারণে তিনি এখন আর জামিন নিয়ে বাসায় ফেরার তাড়া অনুভব করছেন না। এমপি-মন্ত্রীদের একটি মামলার শুনানিকালে…

Read More

আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে সক্রিয়: সালাহউদ্দিন

সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব…

Read More