রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
নাগরিক সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। তাঁর আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সফর ঘিরে সিলেটে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসএসএফ, পিজিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

