প্রধান খবর

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জন এবং মতিঝিল বিভাগে ৬১ জন রয়েছেন।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি হাতবোমা, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে বিভিন্ন যানবাহন, ধারালো অস্ত্র, ডামি পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *