প্রধান খবর

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। এর আগে গত ৩ আগস্ট একই বেঞ্চ তাকে আরও দুই মামলায় জামিন দিয়েছিলেন।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার জানান, চট্টগ্রাম কোতোয়ালী থানার দুটি মামলার মধ্যে একটি ভাঙচুর এবং অন্যটি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্ত হতে পারছেন না তিনি।

আইনজীবী জানান, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সিআর মামলায় তিনি আগে থেকেই জামিনে রয়েছেন। ফলে নতুন করে দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে তার মুক্তি নির্ভর করছে সেগুলোর আইনি প্রক্রিয়ার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *