প্রধান খবর

পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আদালত প্রাঙ্গণে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা। রোববার দুপুরে আসামিদের আদালতে হাজির করার সময় এই নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারে শেখ সিফাতসহ সাত আসামির…

Read More

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ড : একই চিতায় ৪ জনের শেষকৃত্য সম্পন্ন

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার পর তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রংপুরের দখীগঞ্জ মহাশ্মশানে গতকাল গভীর রাতে পরম অশ্রু আর হৃদয়বিদারক পরিবেশে পর্যায়ক্রমে চারজনের দাহকাজ সম্পন্ন করেন স্বজনরা। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশি আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ভয়াবহ এই চার খুনের…

Read More

নুসরাত হত্যা মামলার আপিলের চূড়ান্ত রায় আজ

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে বহু প্রতীক্ষিত এই সিদ্ধান্ত আসার কথা রয়েছে। রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরিবারের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সোনাগাজীতে…

Read More

বাগেরহাটে রুটির প্রলোভনে ৭ বছরের শিশুকে ধর্ষণ: ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রুটির প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. এছাহাক মৃধা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। শরণখোলা থানা সূত্র নিশ্চিত করেছে, উপজেলার বি-ধানসাগর গ্রামের…

Read More

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৮৩৯ জন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির নতুন রেকর্ড। এর আগে গত ১৬ আগস্ট সর্বোচ্চ ৮০৫ জন রোগী ভর্তির তথ্য নথিভুক্ত করা হয়েছিল। রোববার (২৩ আগস্ট)…

Read More

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিলেন কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলার পয়েন্টে সকাল থেকেই দুই শতাধিক কৃষক সার কেনার জন্য জড়ো হন।…

Read More

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ : কারণ জানালেন  চিকিৎসক

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর ‘মিউ মিউ’ শব্দ ও অস্বাভাবিক আচরণের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের (র‍্যাবিস) কোনো লক্ষণ দেখা যায়নি। ভয় কিংবা চরম মানসিক চাপ থেকেই শিশুটি এমন আচরণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার…

Read More

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টে শুনানি

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স এবং আসামির আপিলের শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসামিপক্ষের শুনানি শুরু…

Read More

কান্নার করায় দুই মাসের শিশুকে বাবার হত্যাচেষ্টা: মাত্র ৭০০ টাকা নিয়ে আইসিইউর সামনে কাঁদছেন মা

বয়স মাত্র দুই মাস। নাম সাবিহা ইসলাম রোজা। কান্না ছাড়া নিজের কোনো কষ্ট প্রকাশের ক্ষমতাও যার তৈরি হয়নি, সেই কান্নার ‘অপরাধেই’ জন্মদাতা বাবার নির্মম হত্যাচেষ্টার শিকার হয়েছে শিশুটি। গুরুতর আঘাত ও শ্বাসকষ্ট নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর…

Read More

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান…

Read More