প্রধান খবর

‘ছবি তুলতে গিয়ে আর ফিরল না অপ্রতিম’:  স্তব্ধ শোবিজ অঙ্গন

 কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছরের কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের একমাত্র সন্তানের ছবি তোলার এই অদম্য শখ যে তার জীবনপ্রদীপ নিভিয়ে দেবে, তা মেনে নিতে পারছেন না কেউই। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের…

Read More

অপ্রতিম হ’ত্যা’কা’ণ্ড : সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষিকার একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রথমে তুহিন নামের এক যুবককে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ফাহিম ও আনাস নামে আরও দুইজনকে নিজেদের হেফাজতে নেয়…

Read More

এমপিওভুক্ত শিক্ষকদের চিকিৎসা ভাতা ৫০০ টাকাই, সরকারি শিক্ষকরা পাবেন ৪ হাজার

 সরকারঘোষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের পর সরকারি ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ-সুবিধায় বিশাল ব্যবধান নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সরকারি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাসে ৩ থেকে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। তবে এই বর্ধিত সুবিধার বাইরে রাখা হয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের। তারা পূর্বের…

Read More

জঙ্গলে নিথর অপ্রতিম, লাশের সঙ্গে শিয়ালের নির্মমতা

কুমিল্লার কোটবাড়ী থেকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৩ বছর বয়সী অপ্রতিমের রক্তাক্ত মরদেহ। নির্মম এই হত্যাকাণ্ডের পর সামনে এসেছে এক হৃদয়বিদারক ও ভয়াবহ চিত্র। লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলে পড়ে থাকা নিথর শিশুটির দেহ উদ্ধার করার আগ মুহূর্তে একটি বুনো শিয়ালকে তা টানাহেঁচড়া করতে দেখেন স্থানীয় এক…

Read More

গজারিয়ায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ : ৪ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ বা নিহতের তালিকায় থাকা ব্যক্তিরা সবাই একই প্রাইভেটকারের যাত্রী ও চালক বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি…

Read More

‘রাতে লাখ টাকা দাবি, সকালে মিলল লাশ’: ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হলের সংলগ্ন একটি আবাসিক মেসে চুরির অপবাদে আজমল হোসেন (২২) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রকে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে চাঁদা দাবি ও নির্যাতনের পর ওই শিক্ষার্থীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত আজমল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।…

Read More

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এরকম ১০ ফোন মুক্তিপণ চাইতি-দিতাম’

বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের কাছ থেকে আইফোনটি নিয়ে বের হয়েছিল কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম। কিন্তু মাত্র একটি মোবাইল ফোনের লোভেই যে তার জীবনে এমন নির্মম পরিণতি নেমে আসবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তার পরিবার। সন্তান হারানোর এমন মর্মান্তিক ঘটনায় শিক্ষক সমাজসহ পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এলাকায় শোক ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।…

Read More

 জঙ্গল থেকে কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষিকার নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি বিনোদন পার্কের পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ…

Read More

কোনো বাধা নেই, তবু লং মার্চে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

১১ দলের লং মার্চে কোনো বাধা নেই, তারপরও এতে জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খান জামায়াতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, জাতির প্রয়োজনে কখন ছয় দফা আট দফায় পরিণত…

Read More

হজের নিবন্ধন শেষ বৃহস্পতিবার, যেতে পারবেন না যারা

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদি হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা…

Read More