প্রধান খবর

রেমিট্যান্স সংগ্রহে ব্র্যাক ব্যাংকের বড় সাফল্য, পাঁচ মাসেই ১.৫ বিলিয়ন ডলার

২০২৬ সালের প্রথম পাঁচ মাসেই ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক। আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭৫ শতাংশে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে মে, এই পাঁচ মাসে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের কাছে…

Read More

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের পাশে বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়ানো এই অভিনেতা মনোনয়নপত্র জমার দিনে এফডিসিতে উপস্থিত হয়ে আরমান-মুক্তি প্যানেলের প্রতি নিজের সমর্থনের বার্তা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে উপস্থিত হয়ে বাপ্পারাজ জানান, তিনি নিজে প্রার্থী না…

Read More

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গুস্তাভো ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সৌদি আরবে নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন বলে জানা গেছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

সালাহর জাদুতে বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক জয়

দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মিসর। গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে ইতিহাস গড়েছে মোহামেদ সালাহর দল। এই জয়ের ফলে বেলজিয়ামকে টপকে গ্রুপের শীর্ষস্থানেও উঠে এসেছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ১৫তম মিনিটে কর্নার থেকে ফিন সারম্যানের হেডে গোল করে কিউইরা ১-০…

Read More

দুই বছর পর ওটিটিতে ফিরছেন অপূর্ব

দীর্ঘ দুই বছর পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রশংসা অর্জন করেছিলেন তিনি। এবার নতুন চরিত্রে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ দেখা যাবে এই অভিনেতাকে। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছেন অনুসন্ধানী সাংবাদিক জহির চরিত্রে। আগামী ২৫ জুন ওটিটি…

Read More

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন সম্ভাবনার বার্তা

মালয়েশিয়ায় প্রথম সরকারি বিদেশ সফরে গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে পৌঁছে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, শিক্ষা,…

Read More

একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: মাদরাসা শিক্ষক আটক

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমরান ছৈয়াল নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে তিনি যৌন নির্যাতন করে আসছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার ‘দারুল আরকান ইবতেদায়ী…

Read More

ঢাকার জলাবদ্ধতা সংকট আরও ঘনীভূত

গত ১৬ বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয়, ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে নালা-খাল হস্তান্তর সবকিছুর পরও কাটেনি ঢাকার জলাবদ্ধতা সংকট। বর্ষা শুরুর আগেই সামান্য বৃষ্টিতে নাকাল হচ্ছে নগরবাসী। দুই সিটি কর্পোরেশন স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেও বাস্তবে অকেজো পাম্প স্টেশন, অকার্যকর স্লুইসগেট, অবৈধ দখল এবং প্লাস্টিক বর্জ্যে ভরাট খাল সব মিলিয়ে আষাঢ়-শ্রাবণেও…

Read More

জিয়াউল আহসানের ভারত-বাংলাদেশ জুড়ে কিলিং নেটওয়ার্ক ছিল

ভারত ও বাংলাদেশজুড়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান-এর একটি কিলিং নেটওয়ার্ক ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আজ…

Read More

ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি জারি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী সারওয়ার আলমের বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের প্রশংসা করে…

Read More