প্রধান খবর

মুর্শিদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: দুই শিক্ষার্থীসহ নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ্যানের দুই শিক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্কুল ভ্যানে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সকালে শিক্ষার্থীদের…

Read More

বাথটাবের সেই ঐতিহাসিক ছবিই এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন!

নিয়তি মাঝেমধ্যে এমন কিছু গল্প লেখে, যা হলিউডের সবচেয়ে প্রতিভাবান চিত্রনাট্যকারের কল্পনাকেও হার মানায়। আগামী রবিবার (১৯ জুলাই) নিউ জার্সির মাঠে ফুটবল বিশ্বকাপ ফাইনালে তেমনই এক অবিশ্বাস্য রূপকথা দেখতে চলেছে বিশ্ব। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইউরোপ সেরা স্পেন। ফুটবলের সবচেয়ে বড়…

Read More

ফোনে ব্যস্ত স্ত্রী, পাশেই পড়ে আছে স্বামীর নিথর দেহ!

ভারতের কর্ণাটকে একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ ও তার গুরুতর আহত সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার সময় স্বামী মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকলেও, তার স্ত্রীকে পাশের ঘরে বিছানায় শুয়ে নির্দ্বিধায় মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে। নৃশংস এই ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত চিকিৎসকের নাম ডা. কিরণ…

Read More

ইমাম রেজা কমপ্লেক্সে আগুন, অক্ষত খামেনির সমাধিস্থল

ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা ধর্মীয় ও স্মৃতিসৌধ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সের ভেতরে চলমান একটি নির্মাণকাজের এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় মূল ধর্মীয় স্থাপনা ও সেখানে অবস্থিত আলি খামেনির সমাধিস্থলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, বিটুমিন প্রক্রিয়াজাতকরণের সময় আগুন লাগে। এতে ঘটনাস্থল থেকে…

Read More

২৬ কার্যদিবস শেষে বাজেট অধিবেশন, পাস হলো ১০ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত ঘোষণা পাঠের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয় ১৪ কার্যদিবস। প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী আলোচনায় অংশ নেন ৩১৬ জন…

Read More

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন রাবাব ফাতিমা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান এবং আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছেন। তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। এ সময় বিদায়ী প্রধান রোজা…

Read More

ইংল্যান্ড জয়ে ম্যারাডোনার স্মৃতিতে মেসির নতুন ইতিহাস

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। উত্তর আমেরিকার মাটিতে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীদের কাছে ফিরে এসেছে ১৯৮৬ সালের স্মৃতি, যখন দিয়েগো আরমান্দো ম্যারাডোনার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পথে এগিয়েছিল আর্জেন্টিনা। চার দশকের ব্যবধানে লিওনেল মেসির নেতৃত্বে সেই ইতিহাস যেন…

Read More

মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রসদ সরবরাহ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির দাবি, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং হরমুজ প্রণালির ওপর…

Read More

বাংলাদেশের সমর্থনে মুগ্ধ স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেন, আর্জেন্টিনা থেকে বহু দূরে অবস্থান করেও বাংলাদেশের মানুষের অকৃত্রিম সমর্থন তাদের সবসময়ই বিস্মিত করে। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, বাংলাদেশের…

Read More

আজ ঘোষণা হচ্ছে ২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজ ঘোষণা করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক জানান, বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা…

Read More