প্রধান খবর

মার্কিন পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রসদ সরবরাহ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসির দাবি, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার জবাব হিসেবে এ হামলা পরিচালনা করা হয়েছে। এ ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে আরও সতর্কবার্তা দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মাধ্যমে এ অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত জ্বালানি রপ্তানির বিকল্প পথও ঝুঁকির মুখে পড়তে পারে।

আইআরজিসি তাদের অবস্থান স্পষ্ট করে জানায়, এ অঞ্চলের জ্বালানি রপ্তানির সুযোগ সবার জন্য সমানভাবে নিশ্চিত থাকতে হবে। অন্যথায়, কোনো পক্ষের জন্যই নিরাপদ জ্বালানি পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে না বলে দাবি করেছে বাহিনীটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *