২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে ঘোষণা করা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ প্যাকেজ ঘোষণা করবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক জানান, বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য নির্ধারিত প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘোষণা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরির ‘সাফা ব্যাংকুয়েট হল’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজের বিস্তারিত জানানো হবে।
সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য প্যাকেজ ঘোষণার মাধ্যমে নিবন্ধন ও পরবর্তী কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

