প্রধান খবর

যেকারণে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার ঝুঁকি

দেড় মাসেরও বেশি সময় ধরে কোনো ক্রুড অয়েলের চালান দেশে না আসায় কাঁচামাল সংকটে পড়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি (ইআরএল)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দ্রুত নতুন চালান না এলে শোধনাগারের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় বিকল্প উৎস মালয়েশিয়া থেকে জরুরি ভিত্তিতে ১ লাখ মেট্রিক…

Read More

হাম উপসর্গে ১৯ দিনে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়

হাম নিয়ে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। দেশে একদিনে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৯ দিনে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। প্রথমে জ্বর ও ঠাণ্ডা, এরপর শরীরে লালচে ফুসকুড়ি, প্রাথমিকভাবে অনেকেই এটিকে সাধারণ অসুখ মনে করছেন। তবে কয়েকদিনের মধ্যেই সংক্রমণ বেড়ে যাওয়ায়…

Read More

মার্কিন পাইলটকে ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার পুরস্কার ঘোষণা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয়েছে, মার্কিন বিমানবাহিনীর নিখোঁজ পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় আটক করতে পারলে যে কেউ ৬০ হাজার ডলার পুরস্কার পাবে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গতকাল ইরানি সেনারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই বিমানে দুজন…

Read More

কুয়েতে তেল শোধনাগার ও অবকাঠামোতে ইরানের হামলা

কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুক্রবার সকালে হওয়া এই হামলার পর কুয়েতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইরানি হামলা প্রতিহত করতে কুয়েতে নিজেদের র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ব্রিটিশ সরকার। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার…

Read More

ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির শিল্পখাতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এই হামলায় আহভাজের খুজেস্তান ইস্পাত কোম্পানি এবং ইসফাহান প্রদেশের মোবারকেহ ইস্পাত কোম্পানির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মোবারকেহ ইস্পাত কোম্পানি এক বিবৃতিতে জানায়, “ব্যাপক হামলার কারণে আমাদের সব উৎপাদন…

Read More

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে সকালেই তীব্র যানজট

দেশের গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রায় ১০ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়া এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের গতি কমতে থাকে। ধীরে ধীরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়। ফলে যাত্রীরা যেমন সময় নষ্টে বিরক্ত, তেমনি পরিবহন সংশ্লিষ্টরা বলছেন…

Read More

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার…

Read More

শাহ আমানত বিমানবন্দরে যেভাবে সিগারেট জব্দ, নজরদারি আরও জোরদার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধে নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। তিনি বলেন, এনএসআই, কাস্টমস ও অন্যান্য সংস্থার সমন্বিত তৎপরতা এখন আরও জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। বৃহস্পতিবার দিবাগত রাতে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রী মো. রাকিবুল ইসলামের…

Read More

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনের নিয়োগ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা হলেন তানভীর গনি, বিজন কান্তি সরকার, ড. শাকিরুল ইসলাম খান শাকিল এবং সাইয়েদ বিন আব্দুল্লাহ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক, বিজন কান্তি সরকারকে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক, ড. শাকিরুল ইসলাম খানকে এশিয়া-প্যাসিফিক…

Read More

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১৬ মার্চ তার নিয়োগের ঘোষণা দেন এবং…

Read More