প্রধান খবর

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে সকালেই তীব্র যানজট

দেশের গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। প্রায় ১০ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়া এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের গতি কমতে থাকে। ধীরে ধীরে তা দীর্ঘ যানজটে রূপ নেয়। ফলে যাত্রীরা যেমন সময় নষ্টে বিরক্ত, তেমনি পরিবহন সংশ্লিষ্টরা বলছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে জ্বালানি ব্যয়ও বেড়ে যাচ্ছে।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি পৃথক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। একইভাবে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু পর্যন্তও যানজট ছড়িয়ে পড়ে, যেখানে শত শত যানবাহন আটকে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহনগুলো সরিয়ে নেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *