প্রধান খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১৬ মার্চ তার নিয়োগের ঘোষণা দেন এবং একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পিএইচডি করেছেন যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে এবং ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চ কনসোর্টিয়ামে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। এছাড়া অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে যথাক্রমে জিআইএস, রিমোট সেন্সিং এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

অধ্যাপক নুরুল ইসলাম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত এবং নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অনারারি শিক্ষক হিসেবে যুক্ত আছেন। দেশি-বিদেশি জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *