প্রধান খবর

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় সরকার দ্রুত বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রয়েছে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মতে, সরবরাহ স্থিতিশীল রাখতে এবং বাজারে চাপ কমাতে বহুমুখী উৎস থেকে আমদানি এখন সময়ের দাবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *