প্রধান খবর

আত্মসমর্পণে আজ সিরাজগঞ্জ আদালতে যাচ্ছেন এমপি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা বক্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আজ (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, মুফতি আমির হামজা ইতোমধ্যে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তিনি আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করবেন। এ বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত দেবেন।

জেলা জামায়াতের নেতারাও জানিয়েছেন, দুপুরে সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে সংসদ সদস্য আমির হামজার। বিষয়টি দলীয়ভাবে নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিনে আদালত তাকে সমন জারি করে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সংশ্লিষ্ট আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *