প্রধান খবর

কুয়েতে তেল শোধনাগার ও অবকাঠামোতে ইরানের হামলা

কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শুক্রবার সকালে হওয়া এই হামলার পর কুয়েতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইরানি হামলা প্রতিহত করতে কুয়েতে নিজেদের র‌্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ব্রিটিশ সরকার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেন। আলোচনার পরই কুয়েতের আকাশ প্রতিরক্ষা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, স্টারমার ফোনালাপের শুরুতেই কুয়েতের তেল পরিশোধনাগারে হামলার নিন্দা জানান এবং কুয়েতকে আশ্বস্ত করেন যে মধ্যপ্রাচ্যে তারা কুয়েতসহ মিত্রদের পাশে রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই অংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *