প্রধান খবর

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর–৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।…

Read More

দুই দশক পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দাবি পুলিশের, উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। গত সোমবার ভোর থেকে পরিচালিত তিন হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যের এক সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান…

Read More

ভোট কারচুপির অভিযোগ, হাইকোর্টে ৫ প্রার্থীর মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিস প্রার্থী মামুনুল হকসহ বিএনপি সমর্থিত চার প্রার্থী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করা হয়। বিএনপি প্রার্থীরা গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনে নির্বাচন করেছিলেন। নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে আইনি এই পদক্ষেপ নিলেন তারা। ঢাকা-১৩ আসনে বিএনপি…

Read More

দায়িত্ব ছাড়তে চান ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য নিয়াজ আহমেদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য জানান, ২০২৪ সালের আগস্টে এক বিশেষ ও আপৎকালীন পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন, যখন একাডেমিক কার্যক্রম প্রায় স্থবির এবং প্রশাসনিক কাঠামো অকার্যকর ছিল। সে সময় তার প্রধান…

Read More

সাভারে পার্কিং বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সাভারের হেমায়েতপুর এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিচাগামী…

Read More

লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে অটোচালকের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিন উদ্দিন (৩২) বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে…

Read More

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আজ সকালে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৮৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া যায়। সংস্থাটির প্রকাশিত তালিকায় দেখা…

Read More

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট জারি

রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ আদেশে জারি করা এই অধ্যাদেশের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রোববার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই অধ্যাদেশ জারি করেন। সংসদ ভেঙে থাকা…

Read More