প্রধান খবর

লালমাইয়ে ট্রেনে কাটা পড়ে অটোচালকের মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলায় রেললাইনের পাশে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিন উদ্দিন (৩২) বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের একেবারে কিনারায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় দ্রুতগতির একটি ট্রেন এসে পড়লেও তিনি তা অনুধাবন করতে পারেননি। ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *